প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের পেকুয়া উপজেলার বারবাকিয়া বাজার সেতু এলাকা থেকে গতকাল রোববার বেলা ১১টায় বাজারের ব্যবসায়ীরা অস্ত্রসহ আবু হানিফ ওরফে বাচ্চু (১৮) নামের ছাত্রদলের এক ক্যাডারকে আটক করেছে। পরে তাঁকে পুলিশে সোপর্দ করা হয়। প্রত্যক্ষদর্শী লোকজন, ব্যবসায়ী ও পুলিশ জানিয়েছে, গতকাল সকাল সাড়ে ১০টার দিকে বারবাকিয়া বাজারের একটি খাবারের হোটেলে নাশতা করেন ছাত্রদল ক্যাডার আবু হানিফসহ তাঁর অপর তিন সহযোগী।