আটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের হালিশহরের বৌ বাজার এলাকায় মিছিল বের করার চেষ্টার সময় শিবিরের দুই কর্মীকে আটক করেছে পুলিশ। তাঁরা হলেন নাজমুল হোসেন ও মোশাররফ হোসেন। গতকাল বৃহস্পতিবার বিকেল চারটার দিকে তাঁদের আটক করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে দুটি ককটেল উদ্ধার করা হয়। নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (পশ্চিম) আরেফিন জুয়েল প্রথম আলোকে জানান, বৌ বাজার এলাকায় মিছিল করার জন্য ছাত্রশিবিরের অন্তত ১০-১৫ জন কর্মী জড়ো হন। গোপন তথ্যের ভিত্তিতে আগে থেকেই পুলিশ সাদাপোশাকে সেখানে অবস্থান করে। পুলিশ তাঁদের ধরতে গেলে অনেকে দৌড়ে পালিয়ে যান। ঘটনাস্থল থেকে ওই দুই কর্মীকে আটক ও দুটি ককটেল উদ্ধার করা হয়