আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় দুই ব্যক্তিকে আটক করেছে বিজিবি। গত সোমবার রাত একটার দিকে আদর্শ সদর উপজেলার শাহপুর এলাকা থেকে তাঁদের আটক করা হয়। তাঁরা হলেন কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার কালীবাড়ি গ্রামের আবুল বাশার এবং আদর্শ সদর উপজেলার রামমালা এলাকার মামুন হোসেন। ১০ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক মোহাম্মদ মোখলেসুর রহমান বলেন, আটক ব্যক্তিরা মাদক ব্যবসা ও চোরাচালানের সঙ্গে জড়িত। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৌয়ারা বাজার সীমান্ত ফাঁড়ির (বিওপি) সদস্যরা তাঁদের আটক করেন।