আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁর সাপাহারে ভারতীয় যৌন উত্তেজক ৫০০ বড়িসহ আবদুস সোবহান (৫০) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। গত রোববার সদরের নিউমার্কেট থেকে তাঁকে আটক করা হয়। সাপাহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান চৌধুরী জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার সন্ধ্যায় পুলিশের একটি দল নিউমার্কেটের বেলাল হোসেনের হোটেলে অভিযান চালিয়ে বড়িসহ তাঁকে আটক করা হয়। সোবহানের বাড়ি জয়পুরহাট সদর উপজেলার বালিয়াতুড় গ্রামে। রাতেই তাঁর বিরুদ্ধে মামলা করা হয়। পরদিন সকালে তাঁকে নওগাঁ আদালতে পাঠানো হয়।