আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীতে ৮০০টি ইয়াবা বড়িসহ এমদাদ হোসেন ওরফে টুটুল নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল রোববার দুপুরে সদর উপজেলার অশ্বদিয়া ইউনিয়নের গোপিবল্লভপুর গ্রাম থেকে তাঁকে আটক করা হয়। জেলা ডিবি পুলিশের ওসি আতাউর রহমান ভূঁইয়া জানান, টুটুলের বিরুদ্ধে এ ব্যাপারে মামলা করা হবে।