প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মন্দভাগ থেকে পুরোনো পিস্তলসহ একজনকে আটক করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। গতকাল রোববার দুপুরে বিজিবির সদস্যরা মন্দভাগ বাজারে অভিযান চালান। আটক করা ব্যক্তির নাম আনোয়ার হোসেন (২৮)। তিনি মন্দভাগ গ্রামের বাসিন্দা। বিজিবি সূত্রে জানা গেছে, গতকাল দুপুরে উপজেলার মঈনপুর ক্যাম্পের বিজিবির একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে বাজারের একটি ফলের দোকানে অভিযান চালায়। সেখানে তল্লাশির সময় ফল রাখার খাটের নিচ থেকে কাগজে মোড়ানো অবস্থায় একটি পুরোনো রিভলবার জব্দ করা হয়।