আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজার শহরের ঝাউতলা এলাকা থেকে গতকাল শনিবার দুপুরে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) দুই দালাল ও সাতজন মালয়েশিয়াগামী যাত্রীকে আটক করেছে। দালালেরা হলো কক্সবাজার পৌরসভার পাহাড়তলী গ্রামের মো. হাসান ও টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের নোয়খালী গ্রামের নুরুল আলম। পুলিশ সুপার শ্যামল কুমার নাথ জানান, মালয়েশিয়ায় ভালো চাকরির প্রলোভন দিয়ে দেশের বিভিন্ন স্থান থেকে এই দুই দালাল সাত যাত্রীকে কক্সবাজার শহরে নিয়ে আসে। গতকাল দুপুরে যাত্রীদের নাজিরারটেক উপকূলের দিকে নিয়ে যাওয়ার পথে পুলিশ ঝাউতলা থেকে তাদের আটক করে।