আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোর শহরের আলাইপুর এলাকায় পয়লা বৈশাখে টিএসসিতে যৌন হয়রানির প্রতিবাদে গত শনিবার সকালে জেলা ছাত্রদল বিক্ষোভ ও সমাবেশ করে। এ সময় পুলিশ ছাত্রদলের ছয় কর্মীকে আটক করে। এর আগে বেলা ১১টার দিকে জেলা ছাত্রদলের নেতা-কর্মীরা আলাইপুরে জেলা বিএনপির অস্থায়ী কার্যালয় থেকে একটি মিছিল বের করেন। সেটি শহরের হাফরাস্তা এলাকা ঘুরে দলীয় কার্যালয়ের সামনে ফিরে আসে। পরে সেখানে তাঁরা সমাবেশ করার সময় পুলিশ তাঁদের বাধা দেয় এবং ছয়জনকে আটক করে। তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।