প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নোয়াখালীর সোনাইমুড়ী পৌরসভার ভানুয়াই এলাকা থেকে ৭০০ ইয়াবা বড়িসহ এক নারীকে আটক করেছে পুলিশ। গতকাল বুধবার বিকেলে তাঁকে আটক করা হয়। সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজি হানিফ উল ইসলাম জানান, আটক নারী পেশাদার মাদক ব্যবসায়ী। গোপন সংবাদের ভিত্তিতে তাঁর বসতঘরে তল্লাশি চালিয়ে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।