প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরে ২৩০ বোতল ফেনসিডিলসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম আবদুর রাজ্জাক (৩৫)। তিনি গাজীপুর সদর উপজেলার হোতাপাড়া রুদ্রপুর গ্রামের বাসিন্দা। গাজীপুর জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) মোখলেছুর রহমান জানান, গতকাল সোমবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে আবদুর রাজ্জাকের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় তাঁর বসতঘরের খাটের নিচে বস্তা থেকে ২৩০ বোতল ফেনসিডিল উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে রাজ্জাককে আটক করা হয়। এ ব্যাপারে জয়দেবপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।
গাজীপুর প্রতিনিধি