প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিনাজপুরের হিলিতে র্যাবের একটি দল আগ্নেয়াস্ত্র, গুলিসহ সুমন সরদার (২৫) নামের এক তরুণকে আটক করেছে। র্যাব জয়পুরহাট অপারেশন ক্যাম্পের কমান্ডার মেজর আ. রহিম বলেন, সুমন অনেক দিন থেকেই অস্ত্র ও মাদক ব্যবসায় জড়িত ছিলেন বলে তাঁদের কাছে খবর ছিল। গতকাল মঙ্গলবার সুমনের বাসায় র্যাবের একটি দল অভিযান চালিয়ে একটি পিস্তল, দুটি ম্যাগাজিন, ছয়টি গুলি, একটি হাঁসুয়া, দুই বোতল ফেনসিডিলসহ তাঁকে আটক করে। এ ঘটনায় র্যাব বাদী হয়ে হাকিমপুর থানায় মামলা দায়ের করে। সুমনকে থানায় সোপর্দ করা হবে বলে ক্যাম্প কমান্ডার মেজর আ. রহিম জানান।