আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামিনে মুক্তির পর কারা ফটক থেকে চট্টগ্রাম মহানগর জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক আহসান উল্লাহকে আটক করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের ফটকের সামনে থেকে তাঁকে আটক করে কোতোয়ালি থানা-পুলিশ। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসীম উদ্দিন জানান, জামায়াত নেতা আহসান উল্লাহর বিরুদ্ধে নাশকতার একটি মামলায় জড়িত থাকার তথ্য রয়েছে। এ মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানোর আবেদন করে শুক্রবার আদালতে পাঠানো হবে।