আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীতে র্যা ব সদস্যরা মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে নগরের বোয়ালিয়া থানার জামালপুর এলাকায় অভিযান চালিয়ে আট কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছেন। গতকাল বুধবার নগরের বোয়ালিয়া থানায় তার বিরুদ্ধে মামলা দায়ের ও তাঁকে থানায় সোপর্দ করা হয়েছে। আটক মাদক ব্যবসায়ীর নাম শফিকুল ইসলাম (২৮)। তাঁর বাড়ি গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার প্রতাপ হলুদিয়া গ্রামে। তাঁর বাবার নাম আবদুস সামাদ। শফিকুল ইসলাম নগরের জামালপুর এলাকায় বসবাস করে মাদক ব্যবসা চালাচ্ছিলেন।