আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের বাঁশখালীর উত্তর জলদীর লস্করপাড়া এলাকায় অবৈধভাবে পাহাড় কাটার অভিযোগে দুই শ্রমিককে আটক করা হয়েছে। তাঁরা হলেন নুরুল আজিম ও আমির হোসেন। এ সময় পাহাড় কাটার সরঞ্জাম ও ট্রাক জব্দ করা হয়। গতকাল রোববার দুপুরে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল আলম এ অভিযান চালান। এ সময় আরও উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম অঞ্চলের সহকারী পরিচালক মো. বদরুল হুদা ও পরিদর্শক হারুনুর রশিদ ও বাঁশখালী থানার উপপরিদর্শক (এসআই) আবু সুফিয়ান। বাঁশখালী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল আলম বলেন, পাহাড় কাটার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে পরিবেশ সংরক্ষণ আইনে মামলা করা হবে।