প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় গতকাল বুধবার এক শিশুকে (৭) ধর্ষণচেষ্টার অভিযোগে এক যুবককে পুলিশ আটক করেছে। ওই যুবক রুহিতার পাড় এলাকার বাসিন্দা। তিনি এক মাস ধরে একটি মসজিদে ইমামতি করছেন। মতলব উত্তর থানার ওসি কবির হোসেন বলেন, গতকাল ওই যুবককে খাবার দিতে গেলে তিনি শিশুটিকে ধর্ষণের চেষ্টা করেন। এ সময় শিশুটির চিৎকারে লোকজন এসে তাঁকে আটক করে পুলিশে দেয়। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।