আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাশকতার মামলায় জামিনে মুক্তির পর জামায়াত-শিবিরের তিন নেতাকে কারা ফটক থেকে আটক করা হয়েছে। তাঁরা হলেন চট্টগ্রাম নগর জামায়াতের নায়েবে আমির অধ্যাপক আহসান উল্লাহ, কেন্দ্রীয় ছাত্রশিবিরের সমাজকল্যাণ
সম্পাদক এনামুল কবির ও শিবির চট্টগ্রাম মহানগর উত্তরের সভাপতি মো. মোস্তফা। গতকাল বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সামনে থেকে তাঁদের আটক করে পুলিশ।