আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া পৌর এলাকার আল-আমিন আবাসিক হোটেল থেকে পুলিশ গতকাল রোববার ভোরে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে হোটেল মালিকসহ সাতজনকে আটক করেছে। আটক লোকজনের মধ্যে একজনকে ধর্ষণ মামলায় গ্রেপ্তার ও অন্যদের ভ্রাম্যমাণ আদালতে বিভিন্ন মেয়াদের কারাদণ্ড দেওয়া হয়েছে। বড়াইগ্রাম থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ গতকাল ভোরে আল-আমিন আবাসিক হোটেলে হানা দেয়। এ সময় অসামাজিক কাজে লিপ্ত থাকায় তিন নারী ও তিন পুরুষকে আটক করে। একই সময় হোটেল মালিক বনপাড়ার আলম হোসেনকে (৪১) আটক করে। পরে এক নারীর বাবা ধর্ষণের অভিযোগে মামলা করলে আটক আবদুল আজিজকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়।