প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরে সাবেক সহকারী কমিশনারের (ভূমি) সই জাল করে মিস কেসের নোটিশ জারির অভিযোগে একজনকে আটক করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে গাজীপুর সদর ভূমি কার্যালয়ে এ ঘটনা ঘটে। আটক ব্যক্তি হলেন গাজীপুর সিটি করপোরেশনের কানাইয়া এলাকার অপু আহমেদ (২৫)। জানা গেছে, সম্প্রতি গাজীপুর সদরের ভূমি কার্যালয়ের সহকারী কমিশনার (ভূমি) বিনীতা রানী পদোন্নতি পেয়ে অন্যত্র চলে গেছেন। এর মধ্যে নতুন কর্মকর্তা যোগ দিয়েছেন। এ সুযোগে বিনীতা রানীর সই জাল করে গাজীপুর সিটি করপোরেশনের দক্ষিণ সালনা এলাকার ব্যবসায়ী আবু কাওছারের পক্ষে মিস কেসের নোটিশ জারি করেন অপু আহমেদ। সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আসমাউল হুসনা বলেন, আটক ব্যক্তি অপরাধ স্বীকার করায় তাঁকে পুলিশে সোপর্দ করা হয়।