আটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নওগাঁর সাপাহারে ৪০০ ইয়াবা বড়ি, ১০০ গ্রাম হেরোইনসহ আলামিন (২৯) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে বলে র্যা ব জানিয়েছে। গতকাল শুক্রবার তাঁকে আটক করে র্যা ব-৫-এর একটি দল। র্যা বের জয়পুরহাট ক্যাম্প সূত্রে জানা যায়, গতকাল দুপুর ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এ ক্যাম্পের কমান্ডার মোহাম্মদ আশিকুর রহমানের নেতৃত্বে একটি দল সাপাহার-পোরশা সড়কের জয়পুর ব্র্যাক অফিস এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা, হেরোইনসহ ওই যুবককে আটক করে।