আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শেরপুরে ৫৫টি ইয়াবা বড়িসহ ফরিদুল ইসলাম (৩২) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। ফরিদুল উপজেলার টুনিপাড়া গ্রামের বাসিন্দা। গত মঙ্গলবার রাত নয়টায় টুনিপাড়া বাজার থেকে পুলিশ তাঁকে আটক করে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ফরিদুলকে গ্রেপ্তার দেখিয়ে গতকাল আদালতের মাধ্যমে বগুড়ার কারাগারে পাঠানো হয়। শেরপুর থানার ওসি খান মো. এরফান বলেন, ওই রাতে স্থানীয় মাদকসেবীর কাছে ইয়াবা বড়ি বিক্রির সময় ফরিদুলকে আটক করা হয়। স্থানীয়ভাবে তিনি মাদক বিক্রেতা হিসাবে পরিচিত। ­