আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থেকে গতকাল রোববার ৪০০ গ্রাম হেরোইনসহ মনিরুল ইসলাম (৩৬) নামের এক ব্যক্তিকে আটক করেছে র‌্যাব-৫। তিনি শিবগঞ্জের শ্যামপুর ইউনিয়নের গোপালনগর গ্রামের মো. সাবিরুদ্দিনের ছেলে। র‌্যাব-৫-এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের কমান্ডার সহকারী পুলিশ সুপার (এএসপি) নূরে আলম গতকাল বিকেলে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শ্যামপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্রের পূর্ব দিকের আমবাগানে অভিযান চালিয়ে হেরোইনসহ মনিরুল ইসলামকে আটক করা হয়। এ ঘটনায় শিবগঞ্জ থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।