আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার কাদিরপুর গ্রামে অভিযান চালিয়ে অস্ত্রসহ তিনজনকে আটক করেছে র‌্যাব। গতকাল সোমবার ভোরে এ অভিযান চালানো হয়।

আটক ব্যক্তিরা হলেন কাদিরপুর গ্রামের জাবেদ উদ্দিন ওরফে সুজন, তাঁর সহযোগী একই গ্রামের ইমাম উদ্দিন ও মো. রাসেল। তাঁদের কাছ থেকে বিদেশি পিস্তল, ছোরা ও দুটি চাপাতি উদ্ধার করা হয়েছে। র‌্যাব-১১, লক্ষ্মীপুর ক্যাম্পের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ক্যাম্পের অধিনায়ক এ এম আশরাফুল ইসলামের নেতৃত্বে জাবেদের বাড়িতে অভিযান চালানো হয়। তিনজনকে বেগমগঞ্জ থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।