আটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার শেরপুরে ইয়াবা বড়ি বিক্রির সময় গত সোমবার রাতে বাচ্চু চন্দ্র প্রাংকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁর কাছ থেকে ১০ হাজার টাকা মূল্যের ৫০টি ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। বাচ্চু উপজেলার শ্যামনগর গ্রামের বাসিন্দা। শেরপুর থানার ওসি খান মো. এরফান বলেন, বাচ্চু স্বীকার করেছেন, দীর্ঘদিন ধরেই তিনি গোপনে গ্রামে মাদকাসক্ত যুবকদের কাছে ইয়াবা বড়ি বিক্রি করে আসছেন। তাঁকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গ্রেপ্তার দেখিয়ে গতকাল মঙ্গলবার আদালতের মাধ্যমে বগুড়া কারাগারে পাঠানো হয়েছে।