আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শেরপুরে পুলিশি অভিযানে দুজন মাদক বিক্রেতাকে আটক করা হয়েছে। এ সময় তাঁদের কাছে থেকে হেরোইন ও ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। গত বুধবার রাতে উপজেলার শেরুয়া বটতলা বাজার ও শহরের উত্তরসাহা পাড়ায় পুলিশ এই অভিযান চালায়। মাদক বিক্রেতারা হলেন উপজেলার কানাইকান্দর গ্রামের আবদুর রাজ্জাক (৪০) ও শহরের উত্তরসাহা পাড়ার নজরুল ইসলাম (৩৫) ও আবদুস সাত্তার (৩২)। থানার ওসি খান মো. এরফান বলেন, মাদকসেবীদের কাছে মাদকদ্রব্য বিক্রির সময় ওই দুজনকে আটক করা হয়। থানায় মাদকদ্রব্য আইনে পৃথক দুটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে গতকাল বৃহস্পতিবার তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।