আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার তামাই বাজার থেকে আমানত শাহ লুঙ্গির নকল লেবেল লাগানো ১ হাজার ৬০টি লুঙ্গি, ১১ বান্ডিল নকল লেবেলসহ দুই ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সদস্যরা। গতকাল শুক্রবার তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন সিরাজগঞ্জের তামাই কালীবাড়ি উত্তরপাড়ার লুৎফর রহমানের ছেলে মো. সেলিম এবং শেরপুর জেলার নয়ানি বাজার এলাকার ব্যবসায়ী দুলাল চন্দ্র সাহা। সিআইডি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওহেদুজ্জামান বলেন, এ ঘটনায় আমানত শাহ লুঙ্গির মালিক পক্ষের প্রতিনিধি আমিন মোহাম্মদ মামলা দায়ের করেছেন। আসামিদের আদালতের মাধ্যমে সিরাজগঞ্জ কারাগারে পাঠানো হয়েছে।