আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া বাইপাস মোড় থেকে গতকাল রোববার স্থানীয় লোকজন সংঘবদ্ধ প্রতারক চক্রের এক নারী সদস্যকে আটক করে পুলিশে দিয়েছে। গত মঙ্গলবার রাত আটটার দিকে বনপাড়া বাইপাস মোড়ে কবিতা খাতুন (২৫) ও রেশমা খাতুন (২২) নামের দুই নারী ফারুক হোসেন নামের এক যুবকের মোটরসাইকেল থামিয়ে মায়ের অসুস্থতার কথা বলে সাহায্য চান। ওই দুই নারীকে কিছুটা রাস্তা মোটরসাইকেলে করে নিয়ে যাওয়ার পর দুটি মোটরসাইকেলে চার যুবক এসে গতি রোধ করে যুবকটির কাছ থেকে মোটরসাইকেল, মুঠোফোন ও চার হাজার টাকা ছিনতাই করে ওই নারীদের নিয়ে পালিয়ে যান। এর পাঁচ দিন পর গতকাল ফারুক ওই দুই নারীর একজনকে বনপাড়া বাইপাস মোড়ে ঢাকাগামী একটি বাসে দেখতে পেয়ে স্থানীয় লোকজনের সহায়তায় পুলিশে দেন। বনপাড়া তদন্তকেন্দ্রের পুলিশ পরিদর্শক রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।