আটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহীর চারঘাটে ফেনসিডিলের ট্রাকসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। গত মঙ্গলবার দিবাগত ভোররাতে চারঘাট-বাঘা সড়কের রাওথা এলাকা থেকে তাঁদের আটক করা হয়েছে। তাঁরা হলেন বাঘা উপজেলার জোতকাদিরপুর গ্রামের মুনছার আলীর ছেলে জিয়াউর রহমান (২৬) ও রাজশাহী মহানগরের মতিহার থানা এলাকার শ্যামপুর গ্রামের আলাউদ্দিনের ছেলে আলমগীর হোসেন (২২)। চারঘাট মডেল থানার ওসি নিবারণ চন্দ্র বর্মন বলেন, এ ব্যাপারে চারঘাট মডেল থানায় একটি মামলা হয়েছে। দুই আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।