আটক এক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার হলতা গুলিসাখালী ইউনিয়নের লক্ষণা গ্রামের আবুল বাসার নামের এক ব্যক্তিকে হত্যার অভিযোগে বেল্লাল হোসেন (৩২) নামের একজনকে পুলিশ আটক করেছে। গতকাল দুপুরে পৌর শহরের থানাপাড়া থেকে তাঁকে আটক করা হয়। পুলিশ সূত্র জানায়, গত ২২ আগস্ট গ্রামের আবুল বাসারকে তুচ্ছ ঘটনার জের ধরে তাঁর চাচা হারুন মাতুব্বর ও চাচাতো ভাই মনির হোসেনের নেতৃত্বে ৮–১০ জন লোক মেরে গুরুতর আহত করেন। ২ সেপ্টেম্বর ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় নিহতের স্ত্রী ১০ জনকে আসামি করে থানায় মামলা করেন। মঠবাড়িয়া থানার ওসি নাসির উদ্দিন মল্লিক বলেন, বাসার মৃত্যুর আগে জবানবন্দিতে বেল্লালের নাম বলে গেছেন।