প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেনীর দাগনভূঞার বেকের বাজার এলাকায় ৫ বছরের এক শিশুকে ধর্ষণের কথা স্বীকার করেছে এ ঘটনায় আটক এক কিশোর। গতকাল ফেনীর বিচারিক হাকিম আদালতে ১৬৪ ধারায় সে জবানবন্দি দেয়। এরপর আদালত তাকে গাজীপুরের টঙ্গীতে শিশু-কিশোর অপরাধ সংশোধনাগারে পাঠানোর আদেশ দেন।
গত রোববার সকালে গ্রামের বাড়িতে শিশুটিকে একা পেয়ে খেলার ছলে কিশোর সাজ্জাদ হোসেন (১৪) ঘরের পেছনে নিয়ে ধর্ষণ করে। শিশুর কান্না শুনে পরিবারের লোকজন এগিয়ে গিয়ে তাকে উদ্ধার করে। শিশুটি বর্তমানে ফেনী সদর হাসপাতালে চিকিৎসাধীন।
ফেনী সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) অসীম কুমার সাহা বলেন, ধর্ষণের শিকার শিশুটির অবস্থার উন্নতি হয়েছে।