আটক দুই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জে পেয়ারা, মাছসহ কাঁচামাল ভর্তি একটি ট্রাক থেকে গত বুধবার দিবাগত রাত একটার দিকে ৩১৭ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। এ সময় ট্রাকের চালক ও তাঁর সহকারীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল। আটক চালক গোমস্তাপুর উপজেলার মকরপুরের তাইজুদ্দিনের ছেলে আবদুল হালিম (২৭) ও তাঁর সহকারী খয়রাবাদ এলাকার বিশারত আলীর ছেলে আসাদুজ্জামান (২৬)। গোয়েন্দা পুলিশের ওসি হামিদুর রশিদ জানান, শহরের ফায়ার সার্ভিসের মোড়ে গোমস্তাপুর উপজেলার রহনপুর থেকে আসা ঢাকাগামী ওই ট্রাকে তল্লাশি চালানো হয়।