আটক মাদক ব্যবসায়ীকে ছিনিয়ে নিল সহযোগীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর কোম্পানীগঞ্জে পুলিশের ওপর হামলা চালিয়ে ইয়াবাসহ আটক এক মাদক ব্যবসায়ীকে হাতকড়া পরা অবস্থায় ছিনিয়ে নিয়ে গেছেন তাঁর সহযোগীরা। হামলায় দুই উপপরিদর্শকসহ (এসআই) চারজন আহত হয়েছেন।

গত রোববার রাত ১০টার দিকে উপজেলার চর এলাহী ইউনিয়নের তের চোরার বেড়িবাঁধ এলাকায় এ ঘটনা ঘটে। ছিনিয়ে নেওয়া ব্যক্তির নাম মো. কালাম (৩২)। ৭০টি ইয়াবা বড়িসহ তাঁকে আটক করেছিল পুলিশ।

হামলায় আহত ব্যক্তিরা হলেন এসআই মো. রবিউল হক ও মো. সাইফুদ্দীন এবং কনস্টেবল সুমন পারভেজ ও আনসার সদস্য মো. আলাউদ্দিন। তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে গতকাল রোববার তের চোরার বেড়িবাঁধ এলাকা থেকে কালামের পাঁচ সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

কোম্পানীগঞ্জ থানার ওসি সৈয়দ ফজলে রাব্বী বলেন, কালামকেও ধরার চেষ্টা চলছে। মাদক উদ্ধার ও পুলিশের ওপর হামলার ঘটনায় পৃথক দুটি মামলা করা হয়েছে।