আটক সাতজনকে নেওয়া হয়েছে জয়পুরহাটে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্র্যাক ব্যাংকের জয়পুরহাট শাখা থেকে এক কোটি ৯৫ লাখ টাকা চুরির ঘটনায় ঢাকায় র‌্যাবের হাতে আটক সাতজনকে গতকাল শুক্রবার জয়পুরহাট নেওয়া হয়েছে।
জয়পুরহাট সদর থানার পুলিশ পরিদর্শক খায়রুল বাশার জানান, বিকেল চারটার দিকে রাজা মিয়া, স্বপন দেবনাথ, বাদল মল্লিক, মঞ্জুরুল হাসান, অনুপ চন্দ্র পণ্ডিত, প্লাবন চন্দ্র পণ্ডিত, এম কে কুদ্দুস রহমানকে জয়পুরহাট নিয়ে আসা হয়েছে। শনিবার তাঁদের আদালতে হাজির করে রিমান্ডের আবেদন করা হবে।
গত ২৬ সেপ্টেম্বর জয়পুরহাট শহরের শাহজাহান ম্যানশনের দ্বিতীয় তলায় ব্র্যাক ব্যাংকের দেয়াল কেটে এক কোটি ৯৫ লাখ টাকা চুরি হয়।
চুরির ঘটনায় এ পর্যন্ত নয়জনকে গ্রেপ্তার ও ৬৫ লাখ টাকা উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার অপর দুজন হলেন কুষ্টিয়ার শেখ ইকবাল হোসেন এবং জয়পুরহাটে ব্র্যাক ব্যাংকের পাশের অপর একটি ব্যাংকের শাখার নিরাপত্তাকর্মী নাজমুল হক।