আটক ১
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালং এলাকা থেকে গতকাল সোমবার সকালে ৩২ হাজার ৫০০ টাকার জাল নোটসহ একজন নারীকে আটক করেছে পুলিশ। আজমা খাতুন নামের ওই নারী স্থানীয় কুতুপালং রোহিঙ্গা শিবিরের ডি ব্লকের মো. ছলিমের স্ত্রী। তাঁর বাড়ি মিয়ানমারের আরাকান রাজ্যে। উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান বলেন, আজমা দীর্ঘদিন ধরে রোহিঙ্গা শিবিরে জাল টাকার ব্যবসা করে আসছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে গতকাল সকাল ছয়টার দিকে পুলিশ তাঁকে ৩২ হাজার ৫০০ টাকার জাল নোটসহ গ্রেপ্তার করে। জাল নোটগুলো ছিল ১০০০ ও ৫০০ টাকা মূল্যমানের। তাঁর বিরুদ্ধে উখিয়া থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে।