আটক ১
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার শেরপুরে নয় বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টারঅভিযোগে এক ব্যক্তিকে (৪০) আটক করেছে পুলিশ। উপজেলার খানপুর ইউনিয়ন থেকে গতকাল শনিবার তাঁকে আটক করা হয়। ওই শিশুর বাবা বলেন, গত শুক্রবার ওই ব্যক্তি তাঁর মেয়েকে বাড়িতে ডেকে নিয়ে যায়। সেখানে তাকে ধর্ষণের চেষ্টা করে। এ সময় তাঁর মেয়ে চিৎকার করে বাড়িতে ছুটে আসে। পরে সে তাঁদের ঘটনা জানায়। শেরপুর থানার এসআই মো. শামছুজ্জোহা বলেন, ওই মেয়ের বাবা গতকাল শনিবার বিকেলে থানায় লিখিত অভিযোগ দেওয়ার পর অভিযুক্ত ব্যক্তিকে আটক করা হয়।