আটক ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় গতকাল ১৪৪ বস্তা সরকারি চালসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। ইউএনও টিটন খীসা স্থানীয় সাজনাবাজার থেকে এই চাল জব্দ করেন। আটককৃত ব্যক্তি হলেন উপজেলার লম্বাবাক গ্রামের বাদশা মিয়া (৪০)।গতকাল বিকেলে ইউএনও সাজনাবাজার উচ্চবিদ্যালয়ে একটি অনুষ্ঠানে ছিলেন। এ সময় তিনি খবর পান বাজার থেকে একটি ট্রাকে করে সরকারি চাল সুনামগঞ্জে নিয়ে যাওয়া হচ্ছে। পরে সেখান থেকে সিঅ্যান্ডবি রোডে গিয়ে ট্রাকসহ এই চাল জব্দ করেন।