আটক ১
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বীরেন্দ্রনগর এলাকার কচুয়াছড়া গ্রামের পাশ থেকে গতকাল রোববার ভারতীয় রুপিসহ মোস্তফা মিয়াকে (৪২) আটক করেছেন বিজিবির সদস্যরা। আটক মোস্তফা ধরমপাশা উপজেলার মধ্যনগর থানার বাঙালভিটা গ্রামের বাসিন্দা। বিজিবি সূত্রে জানা গেছে, গতকাল বেলা আড়াইটার দিকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার সময় বীরেন্দ্রনগর ক্যাম্পের বিজিবি সদস্যরা তাঁকে আটক করেন। পরে তাঁর কাছ থেকে ৭ হাজার ২০০ ভারতীয় রুপি, বাংলাদেশের বিভিন্ন কোম্পানির ১৩ হাজার ওষুধ ও ২০ হাজার টাকা উদ্ধার করা হয়। সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল নাসির উদ্দিন আহমেদ বলেন, মোস্তফার বিরুদ্ধে মামলা দিয়ে তাঁকে থানায় পাঠানোর প্রক্রিয়া চলছে।