আটক ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনার পাথরঘাটাসংলগ্ন বিষখালী নদীর নিশানবাড়িয়া খেয়াঘাট থেকে হাসান ফকির (৩২) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। জলদস্যু সন্দেহে গত শনিবার বিকেলে তাঁকে আটক করেন কোস্টগার্ড সদস্যরা। হাসানের বাড়ি পাথরঘাটা উপজেলার সদর ইউনিয়নের পশ্চিম হাড়িটানা গ্রামে। পাথরঘাটা কোস্টগার্ড সূত্রে জানা গেছে, সুন্দরবনের কাতলারখাল এলাকায় গত বৃহস্পতিবার সকালে জলদস্যু সাগর-সৈকত বাহিনীর তিন দস্যু র্যা বের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়। এরপর ওই বাহিনীর অন্য সদস্য হাসান খেয়াঘাট হয়ে সড়কপথে চট্টগ্রামে পালিয়ে যাওয়ার চেষ্টা চালায়। এ সময় তাকে আটক করা হয়। ওই রাতেই তাকে পাথরঘাটা থানায় হস্তান্তর করা হয়েছে।