প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মানিকগঞ্জ পৌর এলাকার চর বেউথা গ্রাম থেকে গতকাল সোমবার ১৯০টি ইয়াবাসহ রিপন মিয়া (৩০) নামের এক ব্যক্তিকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। তাঁর বাড়িও একই এলাকায়। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক ইউনুস হাওলাদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সকাল সাড়ে সাতটার দিকে রিপনের বাড়িতে অভিযান চালিয়ে ১৯০টি ইয়াবা উদ্ধার করা হয়।