আটক ১
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাদক বিক্রির অভিযোগে চট্টগ্রাম নগরের ডবলমুরিং থানার মোল্লাপাড়া এলাকা থেকে এরশাদুর রহমান নামের এক ব্যক্তিকে আটক করেছে র্যা ব। এরশাদুরের বাড়ি কক্সবাজারের টেকনাফে। র্যা ব-৭-এর সহকারী পরিচালক সোহেল মাহমুদ জানান, এরশাদুর দীর্ঘদিন ধরে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় মাদক ব্যবসা করে আসছিল। গত সোমবার রাতে মোল্লাপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এরপর তার দেওয়া তথ্যের ভিত্তিতে ২ হাজার ৮৭১টি ইয়াবা বড়ি উদ্ধার করা হয়।