প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বুরাইচ ইউনিয়নের হেলেঞ্চা-শিরগ্রাম পাকা সড়কের পাশে রাক্দার বিল এলাকায় ১০-১২টি সরকারি শিশুগাছ কাটার অভিযোগে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। কেটে ফেলা গাছগুলোর আনুমানিক মূল্য নয় লাখ টাকা। এলাকাবাসী জানায়, গত শুক্রবার রাতে ওই গাছগুলো কাটা হয়। গতকাল শনিবার সকালে এলাকাবাসী গাছ কাটার বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) জানায়। এরপর গাছ কাটার ঘটনায় জড়িত সন্দেহে বুড়াইচ ইউনিয়নের বিলপটিয়া গ্রামের কামালকে (৩৫) আটক করা হয়। ইউএনও মোহাম্মদ আবুল খায়ের ঘটনার সত্যতা নিশ্চিত করেন।