আটক ১৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজার শহরের নাজিরারটেকসংলগ্ন বঙ্গোপসাগরে গতকাল মঙ্গলবার অভিযান চালিয়ে সমুদ্রপথে মালয়েশিয়াগামী ১০ যাত্রীকে আটক করেছে কোস্টগার্ড। এ সময় একটি ইঞ্জিনচালিত নৌকা জব্দ করা হয়। সূত্র জানায়, অভিযানে তিন দালালকেও আটক করা হয়। তারা হলো কক্সবাজার সদর উপজেলার খুরুশকুল গ্রামের মোহাম্মদ আরিফ (৩০) ও হুমায়ুন কবির (২৮) এবং মহেশখালী উপজেলার কুতুবজোম গ্রামের ফেরদৌস মিয়া (৩০)। পাঁচ হাজার থেকে ১০ হাজার টাকা নিয়ে ১০ যাত্রীকে একটি ইঞ্জিনচালিত নৌকায় তুলে দিয়ে দালালেরা সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়া পাঠাচ্ছিল। আটক যাত্রীদের বাড়ি নরসিংদী, ঝিনাইদহ ও সাতক্ষীরায়। অভিযানে নেতৃত্বদানকারী কক্সবাজারের নুনিয়ারছটা কোস্টগার্ডের স্টেশন ইনচার্জ শহিদুল ইসলাম বলেন, দালালসহ আটক যাত্রীদের কক্সবাজার সদর মডেল থানায় সোপর্দ করা হয়েছে। সদর থানার ওসি মো. মাহফুজুর রহমান এর সত্যতা নিশ্চিত করেছেন।