আটক ১৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরের বকশীগঞ্জ পৌর শহরের কাচারিপাড়া এলাকা থেকে গতকাল জুয়া খেলার অভিযোগে ১৩ জনকে আটক করেছে পুলিশ। স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে কাচারিপাড়া এলাকায় বকশীগঞ্জ হোটেল শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে জুয়া
চলছিল। খবর পেয়ে পুলিশ ওই সংগঠনের সাধারণ সম্পাদক মাসুম সরকার, মাসুম আলী, মাহবুব রহমান, রিপন মিয়া, মোতালেব মিয়া, সুজন মিয়া, হামিদ মিয়া, ময়নাল আলী, শান্ত রহমান, নূর মোহাম্মদ, অদু মিয়া, জিন্না ও জাহেদ আলীকেআটক করে। বকশীগঞ্জ থানার ওসি মোস্তাছিনুর রহমান বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।