আটক ১৭

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর শহরের মুন্সিপাড়া এলাকার বি-বাড়িয়া প্রেস, ন্যাশনাল প্রেস, রব প্রিন্টিং প্রেস ও ন্যাশন প্রেসে গতকাল বৃহস্পতিবার বিকেলে অভিযান চালিয়ে ১৭ জনকে আটক করেছে পুলিশ। সরকারবিরোধী লিফলেট ও ছাত্রশিবিরের চাঁদা আদায়ের রসিদসহ তিন ছাপাখানার মালিক ও ১৪ কর্মচারীকে আটক করা হয় বলে বিকেলে গাজীপুর পুলিশ সুপারের কার্যালয় চত্বরে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মো. হারুন-অর-রশীদ এ কথা জানান। গাজীপুর প্রতিনিধি