আটক ১৮
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুষ্টিয়া শহরের তিনটি কোচিং সেন্টারে অভিযান চালিয়ে ১৮ জনকে আটক করেছে পুলিশ। গতকাল শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে কুষ্টিয়া মডেল থানা পুলিশের তিনটি দল শহরের কোর্টপাড়া ও পৌর কবরস্থান এলাকায় তিনটি কোচিং সেন্টারে অভিযান চালায়। এ সময় ১৮ জনকে আটক করা হয়। তাঁদের মধ্যে জেলা ছাত্রশিবিরের উপদেষ্টামণ্ডলীর সদস্য শেখ ওসামা, ছাত্রবিষয়ক সম্পাদক আবদুর রহমান এবং শহর ছাত্র শিবিরের আইনবিষয়ক সম্পাদক জাহিদুল ইসলাম রয়েছেন। কুষ্টিয়া মডেল থানার ওসি শাহাবুদ্দিন চৌধুরী বলেন, আটক ব্যক্তিদের সম্পর্কে খোঁজখবর নেওয়া হচ্ছে।