আটক ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগরে পাঁচ বোতল ভারতীয় মদসহ দুজনকে আটক করা হয়েছে। গতকাল সোমবার পীরের বাজার সড়কের শ্মশানঘাট এলাকা থেকে শমশেরনগর ফাঁড়ির পুলিশ তাঁদের আটক করে। পুলিশ জানায়, আটক দুজন হলেন আহাদ ফানু (৩৮) ও হুমায়ুন মিয়া (৩০)। ফানুর কাছ থেকে চার বোতল ও হুমায়ুনের কাছ থেকে এক বোতল মদ উদ্ধার করা হয়েছে। শমশেরনগর পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এসআই মতিউর রহমান বলেন, আটক হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হবে।