আটক ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেহেরপুর সদর উপজেলার নুরপুর মোড় এলাকা থেকে ট্রাকবোঝাই ভারতীয় শাড়ি ও থ্রিপিস উদ্ধার করেছে পুলিশ। এসব ভারতীয় কাপড় চোরাচালানের অভিযোগে ট্রাকচালক স্বপন আলী (২৮) ও চালকের সহকারী শরিফুল ইসলামকে আটক করা হয়েছে। গতকাল রোববার সকালে চুয়াডাঙ্গার দামুড়হুদা সীমান্ত থেকে ট্রাকযোগে কাপড়গুলো ঢাকায় নেওয়ার পথে মেহেরপুরের আওতাধীন পিরোজপুর পুলিশ ক্যাম্পের পুলিশ তাদের আটক করে। উদ্ধার হওয়া কাপড়ের আনুমানিক মূল্য ২০ লাখ টাকা বলে জানান পুলিশ সুপার। আটক স্বপন ও শরিফুলের বাড়ি মুজিবনগর উপজেলার রামনগর গ্রামে। পুলিশ সুপার হামিদুল আলম জানান, আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ চলছে। চোরাচালান প্রতিরোধ আইনে মামলা দায়ের করা হয়েছে।
কুষ্টিয়া অফিস|