আটক ২
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমিল্লার দাউদকান্দি উপজেলার টামটা সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকা থেকে অবৈধ গ্যাসলাইন নির্মাণের সময় দুজনকে আটক করেছেন ভ্রাম্যমাণ আদালত। তাঁরা হলেন হারুন অর রশিদ ও হাসান। গতকাল বিকেলে এ অভিযান পরিচালনা করেন দাউদকান্দির সহকারী কমিশনার (ভূমি) এ এইচ এম মাহফুজুর রহমান। এ সময় এক ইঞ্চি ব্যাসের প্রায় ২০০ ফুট পাইপ, একটি ওয়েল্ডিং যন্ত্র, একটি জেনারেটর ও গ্যাসলাইন তৈরির কাজে ব্যবহৃত বিভিন্ন যন্ত্রপাতি জব্দ করা হয়। আটক ব্যক্তিদের তিন দিনের কারাদণ্ড দিয়ে কুমিল্লা কারাগারে পাঠানো হয়েছে। দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি|