আটক ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কয়লাবাড়ী এলাকায় গতকাল বুধবার সকালে একটি ট্রাকে তল্লাশি চালিয়ে ৪টি পিস্তল, ২০টি গুলি ও ৭৩১ বোতল ফেনসিডিল উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় দুজনকে আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন রাজশাহীর চারঘাট উপজেলার টাঙন এলাকার মোস্তফা কামাল (২৮) ও মতিহার-চর কাজলার মাসুদ রানা (৩২)। শিবগঞ্জ থানার ওসি এম এম ময়নুল ইসলাম বলেন, কয়লাবাড়ী ট্রাক টার্মিনালের একটি ট্রাকে তল্লাশি চালিয়ে ৪টি পিস্তল, ২০টি গুলি, ৪টি ম্যাগাজিন, ৭৩১ বোতল ফেনসিডিলসহ মোস্তফা ও মাসুদকে আটক করা হয়। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।