প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি উপজেলার বলদাখাল এলাকা থেকে গত বুধবার রাতে একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ১০০ কেজি গাঁজাসহ দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আটক হওয়া ব্যক্তিরা হলেন প্রাইভেটকারের চালক মাদারীপুরের রাজৈর উপজেলার আমগ্রামের সোহেল রানা ও আরোহী কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার নাইগর গ্রামের জসিম উদ্দিন (২৮)। দাউদকান্দি মডেল থানার ওসি মোহাম্মদ আবু ছালাম মিয়া জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।