প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের কালামিয়া বাজারের আবদুল লতিফ হাট থেকে জাল নোটসহ সোহেল খান (৩৫) ও শেখ আজমীর (২১) নামের দুজনকে আটক করেছে পুলিশ। গতকাল শনিবার বেলা পৌনে ১১টার দিকে বাকলিয়া থানা-পুলিশ তাঁদের আটক করে। বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহসিন প্রথম আলোকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুজনকে আটক করা হয়েছে।